হারিকেন হেলেন: যুক্তরাষ্ট্রে নিহত বেড়ে ১১৬, আরও বাড়তে পারে

হারিকেন হেলেন: নিহত বেড়ে ১১৬, আরও বাড়তে পারে

যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের তাণ্ডবে নর্থ ক্যারোলাইনায় ৩০ জনের মৃত্যুসহ সাউথ ক্যারোলাইনা, জর্জিয়া, ফ্লোরিডা, টেনেসি ও ভার্জিনিয়া মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১১৬ জনে দাঁড়িয়েছে। ওয়াশিংটনের আশঙ্কা, নিহতের সংখ্যা ৬০০ ছাড়াতে পারে।

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এই আশঙ্কা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লিজ শেরউড-র‌্যান্ডওয়েল বলেন, ‘আমাদের আশঙ্কা, এই ঝড়ে মৃতের প্রকৃত সংখ্যা ৬০০ ছাড়িয়ে যেতে পেরে।’

হেলেনকে ‘ভয়াবহ বিধ্বংসী’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “আমার জীবনে আমি এমন বিধ্বংসী ঘূর্ণিঝড় খুব কম দেখেছি। নিখোঁজদের অনুসন্ধান এবং উপদ্রুতদের মধ্যে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। যোগাযোগ ব্যবস্থাও স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা সর্বাত্মকভাবে ক্ষতিগ্রস্তদের পাশে আছি।”

গত বৃহস্পতিবার রাতে ফ্লোরিডার বিগ বেন্ড এলাকায় ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে আঘাত হানে ৪ ক্যাটাগরির এই ঘূর্ণিঝড়। এরপর সেটি জর্জিয়া, ক্যারোলিনা এবং টেনেসির দিকে অগ্রসর হয়। এর প্রভাবে সেসব অঞ্চলে ভারী বৃষ্টিতে নদী-খাল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, ফ্লোরিডা, জর্জিয়া এবং টেনেসি-এই পাঁচটি রাজ্যের অনেক শহর প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাস্তাঘাট তলিয়ে গেছে এবং ২০ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

হারিকেন হেলেন: যুক্তরাষ্ট্রে নিহত বেড়ে ১১৬, আরও বাড়তে পারে

আপডেট সময় ০১:২৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪