সংবাদ শিরোনাম ::
Logo কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ভাওয়াল জাতীয় উদ্যানে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্যের ভাগাড়! Logo প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ইটভাটার ধোঁয়ায় প্রায় দুইশো বিঘা জমির ধান নষ্ট Logo প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত Logo তাপপ্রবাহ চলবে আরও ২-৩ দিন, এরপরেই স্বস্তির বৃষ্টির আভাস Logo রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ, দেশজুড়ে ২৭ জেলায় প্রায় একই অবস্থা Logo প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. সাইমুম পারভেজ Logo সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, ২৪ জেলায় তাপপ্রবাহ Logo ধরিত্রী দিবসে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাব এবং জেআইএসসি’র সবুজ আয়োজন
বোটানিক্যাল গার্ডেন ও হারবেরিয়াম পরিদর্শন

হারিয়ে যাওয়া উদ্ভিদ ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হারিয়ে যাওয়া পাঁচটি উদ্ভিদ ও বিলুপ্তপ্রায় পাঁচটি প্রাণী ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জীববৈচিত্র্য দিবসের আগেই এ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে: “মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে মিরপুর ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়ামে কর্মকর্তাকর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। জীববৈচিত্র্য আইন অনুযায়ী জীববৈচিত্র্য রেজিস্টার করা হবে। সংকটাপন্ন গাছ ও হারিয়ে যাওয়া উদ্ভিদের ওপর গবেষণা বাড়ানো হবে। এসব নিয়ে একটি বুকলেট প্রকাশ করা হবে, যাতে সংশ্লিষ্টরা সহজেই তথ্য পেতে পারেন।

তিনি বলেন, ন্যাশনাল হার্বেরিয়াম শুধু সংরক্ষণের জায়গা নয়, গবেষণা ও শিক্ষার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। গবেষণার গুণগত মান বাড়াতে বন বিভাগের সঙ্গে সমন্বয়ের নির্দেশনা দেন তিনি।

এর আগে উপদেষ্টা ন্যাশনাল হার্বেরিয়ামের উদ্ভিদ মিউজিয়াম ও পরে জাতীয় উদ্ভিদ উদ্যান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, যুগ্মসচিব (বন) শামিমা বেগম, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, ন্যাশনাল হার্বেরিয়ামের পরিচালক মো. রেজাউল করিম, জাতীয় উদ্ভিদ উদ্যানের পরিচালক শওকত ইমরান আরাফাতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।”

আপলোডকারীর তথ্য

Shuvo

কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত

বোটানিক্যাল গার্ডেন ও হারবেরিয়াম পরিদর্শন

হারিয়ে যাওয়া উদ্ভিদ ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার: পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় ০১:১৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫