হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার পর্যন্ত, এরপর থেকে কমার আভাস

মৌসুমি বায়ু এখন যাই যাই করছে। অক্টোবর মাসের মাঝামাঝি বৃষ্টি ঝরানো এ বায়ু পুরোপুরি চলে যায়। ধীরে ধীরে শীত আসতে শুরু করে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে, যা আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টি অনেকটা কমে যেতে পারে।

মঙ্গলবার (৭ অক্টোবর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, আগামী সপ্তাহের মধ্যে মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নেবে। এর আগে শুক্রবার (১০ অক্টোবর) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এসময় খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এরপর বৃষ্টি অনেকটাই কমে আসবে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার পর্যন্ত, এরপর থেকে কমার আভাস

আপডেট সময় ০২:২০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫