সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

হাসপাতালে ভর্তি মালায়ালাম অভিনেতা মোহনলাল

মালায়ালাম সিনেমার বরেণ্য অভিনেতা মোহনলাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। জানা গেছে, তীব্র জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে কোচির অমৃতা ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের প্রকাশ করা একটি বিবৃতিতে বলা হয়েছে, ৬৪ বছর বয়সী এই অভিনেতার উচ্চমাত্রায় জ্বর, শ্বাস কষ্ট এবং মাস পেইন রয়েছে। ধারণা করা হচ্ছে, তার শ্বাসযন্ত্রে ইনফেকশন রয়েছে। পাঁচ দিনের ওষুধ, পূর্ণ বিশ্রাম এবং জনাকীর্ণ স্থান সম্পূর্ণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গুজরাটে আসন্ন সিনেমা ‘এল২: এমপুরান’র শুটিং করছিলেন অভিনেতা মোহনলাল। সেখান থেকে কোচিতে ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে তার শারীরিক অবস্থা আরো খারাপ ছিল। এখন তাকে পর্যবেক্ষণ রাখা হয়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এই অভিনেতা।

মালায়ালাম চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতাদের তালিকার একেবারে উপরের দিকে রয়েছেন মোহনলাল। বিপুল পারিশ্রমিক পাওয়া দক্ষিণী তারকাদের মধ্যেও নাম রয়েছে তার। সারা বিশ্বেই জনপ্রিয় তিনি।

এছাড়াও তিনি ২০০১ সালে পদ্মশ্রী এবং ২০১৯ সালে পদ্মভূষণ সম্মান পান। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা এবং ব্যবসার কাজের সঙ্গেও যুক্ত রয়েছেন অভিনেতা মোহনলাল।
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

হাসপাতালে ভর্তি মালায়ালাম অভিনেতা মোহনলাল

আপডেট সময় ০১:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪