সংবাদ শিরোনাম ::

লেবাননে মোসাদের খেল: হিজবুল্লাহর পেজারে পরিকল্পিত বিস্ফোরণ

একই সময়ে একের পর এক ডিভাইসে বিস্ফোরণ, চমকে উঠলো গোটা লেবানন। ছোট্ট বার্তাবাহী ডিভাইস পেজারের মাধ্যমে সুনিয়ন্ত্রিত ও সুপরিকল্পিত হামলা চালিয়ে আবার আলোচনায় ইসরায়েলের ভয়ঙ্কর দুর্ধর্ষ গোয়েন্দাসংস্থা মোসাদ। গতকাল লেবাননজুড়ে ব্যবহৃত পেজারগুলোয় বিস্ফোরণ ঘটিয়েছে তারা।

পেজার সাধারণত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধারা যোগাযোগের জন্য ব্যবহার করেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, পেজার বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ হাজার ৭০০ জনের বেশি।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর আমদানি করা পাঁচ হাজার পেজারে বিস্ফোরক স্থাপন করে রেখেছিল বলে লেবাননি নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা ও অন্য কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা জানান, মঙ্গলবারের বিস্ফোরণের কয়েক মাস আগেই এসব বিস্ফোরক স্থাপন করেছিল মোসাদ।

প্রতিটি পেজারের ব্যাটারির পাশে এক থেকে দুই আউন্স পরিমাণ বিস্ফোরক রেখে দেওয়া হয়েছিল। দূর থেকে যেন তা বিস্ফোরিত করা যায়, তা নিশ্চিত করতে সেখানে একটি সুইচও লাগিয়ে দেওয়া হয়।

দুই কর্মকর্তা বলেন, লেবাননে বেলা ৩টা ৩০ মিনিটের দিকে পেজারগুলোয় একটি বার্তা এসেছিল। দেখে মনে হচ্ছিল, বার্তাটি হিজবুল্লাহর নেতার কাছ থেকে এসেছে। আসলে ওই বার্তা বিস্ফোরকগুলোকে সক্রিয় করে তুলেছিল।

চলতি বছরের শুরুর দিকে হিজবুল্লাহ নেতা হাসান নসরুল্লাহ যোগাযোগের ক্ষেত্রে মোবাইলফোন ব্যবহার কঠোরভাবে সীমিত করেছিলেন। কারণ, তার সন্দেহ সেলফোনে ইসরায়েলি নজরদারির ঝুঁকি আছে। নসরুল্লাহর ওই আদেশের পর হিজবুল্লাহ যোদ্ধারা যোগাযোগের জন্য পেজার প্রযুক্তি ব্যবহার করতেন।

তাইওয়ানের কাছ থেকে ৫ হাজার পেজার (বার্তা প্রেরণ যন্ত্র) কিনেছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কিন্তু সেগুলো হিজবুল্লাহর কাছে হস্তান্তরের আগেই পেজারগুলোর ভেতরে বিস্ফোরক ভরে রাখে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ।

লেবাননের একটি শীর্ষ নিরাপত্তা সূত্র জানিয়েছে, তাইওয়ানের গোল্ড অ্যাপোলো কোম্পানির তৈরি ৫ হাজার পেজার অর্ডার দেয় হিজবুল্লাহ। এসব পেজার এ বছরের শুরুতে লেবাননে আনা হয়। এপি–৯২৪ মডেলের এই পেজারগুলো অন্যান্য পেজারের মতো টেক্সটবার্তা গ্রহণ করে এবং প্রদর্শন করতে পারে। তবে ফোনকল করতে পারে না।

সূত্রটি আরও জানায়, ইসরায়েলিদের নজরদারি এড়াতে চলতি বছরের শুরুর দিকে এই পেজারগুলো ব্যবহার শুরু করে হিজবুল্লাহ। তবে উৎপাদন স্তরেই এসব পেজার পরিবর্তন করে দেয় মোসাদ।

এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ। ইসরায়েল এখন পর্যন্ত এ হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে কয়েকটি সূত্র জানিয়েছে, ইসরায়েল কয়েক মাস ধরে এই পরিকল্পনা করেছিল।

আপলোডকারীর তথ্য

Shuvo

মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস

লেবাননে মোসাদের খেল: হিজবুল্লাহর পেজারে পরিকল্পিত বিস্ফোরণ

আপডেট সময় ০২:২১:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪