সংবাদ শিরোনাম ::
Logo হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, তবে এতে ট্রাম্প ‘সম্মানিত’ বোধ করছেন!   Logo রংপুর বিভাগে বৃষ্টি, শীঘ্রই দেশের ৭০-৮০ শতাংশ এলাকায় মিলতে পারে একই স্বস্তি Logo উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ভাওয়াল জাতীয় উদ্যানে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্যের ভাগাড়! Logo প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ইটভাটার ধোঁয়ায় প্রায় দুইশো বিঘা জমির ধান নষ্ট Logo প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত Logo তাপপ্রবাহ চলবে আরও ২-৩ দিন, এরপরেই স্বস্তির বৃষ্টির আভাস Logo রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ, দেশজুড়ে ২৭ জেলায় প্রায় একই অবস্থা

হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, তবে এতে ট্রাম্প ‘সম্মানিত’ বোধ করছেন!  

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সাংবাদিক সমিতির নৈশভোজে সিক্রেট সার্ভিস এজেন্টকে লক্ষ্য করে শটগান থেকে গুলি করেছে এক বন্দুকধারী। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নিয়েছে অন্যান্য সিক্রেট সার্ভিস এজেন্টরা।

এক এফবিআই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এক ব্যক্তি শটগান থেকে সিক্রেট সার্ভিসের এক এজেন্টের দিকে গুলি ছোড়ে। সুরক্ষা সরঞ্জাম দিয়ে ঘেরা এক এলাকায় গুলির এ ঘটনা ঘটে। ওই এজেন্ট অক্ষত আছেন।

নৈশভোজে ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও ছিলেন। তাদের দ্রুত ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তাদের পাশাপাশি সেখানে উপস্থিত থাকা ট্রাম্প প্রশাসনের সব কর্মকর্তারাও নিরাপদ আছেন বলে ঘোষণা দেওয়া হয়েছে।

এই ঘটনার পরে ট্রাম্প হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বলে বিবিসি জানিয়েছে। এসময় তিনি বলেন, ‘এটা বলতে আমার ভালো লাগছে না, কিন্তু আমি একভাবে এটা সম্মানের মতোই মনে করি।’ তিনি যোগ করেন, তার প্রশাসন দেশের জন্য অনেক কাজ করেছে, তাতে কিছু মানুষ সন্তুষ্ট নয়।

বার বার কেন তাকেই টার্গেট করা হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, সাম্প্রতিক বছরগুলোতে তার ওপর দুটি হত্যাচেষ্টা হয়েছে, যদিও আজকের ঘটনার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনো কিছু জানায়নি।

ট্রাম্প জানান, তিনি গুপ্তহত্যার ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন। তার ধারণা হলো, যারা সবচেয়ে প্রভাবশালী তারাই হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের উদাহরণ টেনে বলেন, বড় ও প্রভাবশালী ব্যক্তিরাই সাধারণত এমন হামলার শিকার হন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, প্রভাবশালী লোকদেরই টার্গেট করা হয়।

তিনি জানান, এই ঘটনায় সিক্রেট সার্ভিসের একজনের খুব কাছ থেকে গুলি লেগেছিল। তবে তিনি তার শরীরে পরিহিত ভেস্টের কারণে রক্ষা পেয়েছেন।

ট্রাম্প বলেন, আমি গুলিবিদ্ধ ওই কর্মকর্তার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি ভালো আছেন। তাঁর মনোবলও অত্যন্ত দৃঢ়। আমরা তাঁকে বলেছি আমরা তার পাশে আছি। তার জন্য আমরা গর্বিত।

আপলোডকারীর তথ্য

Shuvo

হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, তবে এতে ট্রাম্প ‘সম্মানিত’ বোধ করছেন!  

হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, তবে এতে ট্রাম্প ‘সম্মানিত’ বোধ করছেন!  

আপডেট সময় ০১:২০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬