হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এখন ফেসবুক-ইনস্টাগ্রামে

মেটা শিগগিরই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্ট সংযুক্ত করার নতুন সুবিধা চালু করতে যাচ্ছে। এই সুবিধা ব্যবহার করে হোয়াটসঅ্যাপে দেওয়া স্ট্যাটাস সরাসরি ইনস্টাগ্রাম ও ফেসবুকে শেয়ার করা যাবে। এতে ব্যবহারকারীদের একই কনটেন্ট একাধিকবার পোস্ট করার ঝামেলা থাকবে না।

এছাড়া, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকলেও ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহারকারীরা শেয়ার করা স্ট্যাটাস দেখতে পারবেন। এর ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের স্ট্যাটাস আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন।

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এ ফিচার চালুর জন্য অ্যাকাউন্ট সেন্টারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সংযুক্ত করার কাজ চলছে। ব্যবহারকারীদের সুবিধার্থে এই ফিচার চালু ও বন্ধ করার অপশনও রাখা হবে, যাতে প্রয়োজন অনুযায়ী স্ট্যাটাস শেয়ার করা যায়।

আগামী কয়েক মাসের মধ্যেই এই ফিচার চালু হওয়ার কথা রয়েছে।

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এখন ফেসবুক-ইনস্টাগ্রামে

আপডেট সময় ০১:২২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫