১০ ফেব্রুয়ারি সারাদিনই ঢাকা সবচেয়ে দূষিত বায়ুর শহর, অস্বাস্থ্যকর বাতাসে সতর্কবার্তা  

সাম্প্রতিক বছরগুলোতে শীতকাল এলেই ঢাকার বাতাসের মান দূষণের সব সীমা অতিক্রম করে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর তালিকার শীর্ষে থাকে। এখন ফেব্রুয়ারি বসন্ত আগমনের শুষ্ক আবহাওয়ায় ঢাকার বায়ুমান নিয়মিত ভয়াবহ দূষিত মাত্রায় যাচ্ছে। বৈশ্বিক বায়ুমান তথ্যদাতা বেসরকারি ওয়েবসাইট আইকিউএয়ারের প্রতিদিনের সবচেয়ে দূষিত বায়ুর শহর তালিকায় ঢাকার অবস্থান থাকে ১ থেকে ৫ এর মধ্যে। তবে বেলা বাড়ার সঙ্গে ঢাকা ১ নম্বর থেকে নিচের দিকে নামে। কিন্তু আজ ১০ ফেব্রুয়ারি এই প্রতিবেদন লেখা পর্যন্ত অর্থাৎ বিকাল সাড়ে ৫ টা নাগাদও আইকিউএয়ারের এয়ারকোয়ালিটি ইনডেক্সে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর তালিকায় ১ নম্বরে দেখা যাচ্ছে ঢাকার নাম!

আইকিইউএয়ারের বায়ুমান স্কোর ২০০ নিয়ে ঢাকা রয়েছে সবচেয়ে দূষিত বাতাসের শহর হিসেবে তালিকার শীর্ষে। বিশ্বজুড়ে ঢাকার বাতাসে প্রধান দূষক পিএম২.৫ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্দেশিকার তুলনায় বহুগুণ বেশি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

একই সঙ্গে ঢাকার বাতাসকে আজ অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করে বাইরে অবশ্যই মাস্ক পরার পরামর্শ দিচ্ছে আইকিউএয়ার। এছাড়া যতোটা সম্ভব বাইরে থাকা এড়িয়ে ঘরে থাকা এবং ঘরের দরজা-জানালা যতোটা সম্ভব বন্ধ রাখার পরামর্শ দেয়া হচ্ছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

১০ ফেব্রুয়ারি সারাদিনই ঢাকা সবচেয়ে দূষিত বায়ুর শহর, অস্বাস্থ্যকর বাতাসে সতর্কবার্তা  

আপডেট সময় ০৫:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬