১৪ ঘণ্টা পর সিলেট বিভাগের পাম্প মালিক সমিতির ধর্মঘট প্রত্যাহার

সিলেট বিভাগে টানা ১৪ ঘণ্টা পর অবশেষে ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, অ্যাজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় শাখা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দুইটা থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সংগঠনের নেতারা।

এর আগে, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের সঙ্গে পেট্রল পাম্প মালিকদের প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরেন এবং চলমান সংকট নিরসনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এই আলোচনায় ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত হয়।

প্রশাসনের পক্ষ থেকে নানা হয়রানির অভিযোগ তুলে বুধবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন পেট্রল পাম্প মালিকরা। তবে বৈঠকের মাধ্যমে আপাতত সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

১৪ ঘণ্টা পর সিলেট বিভাগের পাম্প মালিক সমিতির ধর্মঘট প্রত্যাহার

আপডেট সময় ০৩:২৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬