সংবাদ শিরোনাম ::

আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা ও আশপাশের জেলাগুলোতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, রাজধানীতে ১২ প্লাটুন এবং ঢাকার বাইরে আরও ২ প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই মোতায়েন কার্যক্রম চলবে।

রাজধানীর হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় সকাল থেকেই বিজিবি সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। একইভাবে ভোর থেকে রাজধানীর প্রধান প্রধান সড়কে বিপুলসংখ্যক পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন রয়েছে।

এদিকে গত কয়েকদিনে রাজধানীতে প্রায় ১০টি বাসে অগ্নিসংযোগ ও একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গ্রেফতারও হয়েছে।

আগামীকাল ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ জানানো হবে। এ উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা কম

আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা ও আশপাশের জেলাগুলোতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট সময় ১২:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫