সংবাদ শিরোনাম ::

১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা দিয়েছে বেবিচক

আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ড্রোন ওড়ানোর বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নিষেধাজ্ঞা অমান্য করলে তা বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭-এর ২৪ ধারার অধীনে অপরাধ হিসেবে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সংস্থার সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণভাবে সারা দেশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হলো।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে জানিয়েছে বেবিচক। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি-বেসরকারি ব্যক্তি বা সংস্থা পরিচালিত গবেষণা, জরিপ, কৃষি ও পরিবীক্ষণ কার্যক্রম এবং সরকারি সংস্থা আয়োজিত অনুষ্ঠানের (ইভেন্ট) সম্প্রচারের প্রয়োজনে বেবিচকের কাছে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব সংস্থার ছাড়পত্র পাওয়া সাপেক্ষে উড্ডয়নের অনুমতি দেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

Shuvo

ঢাকায় গরমের তেজ বাড়ছে, বৃষ্টির দেখা নেই

১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা দিয়েছে বেবিচক

আপডেট সময় ০৬:২৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬