গাজীপুরের শ্রীপুরে র্যাব পরিচয়ে অস্ত্রের মুখে শ্রমিকদের বেতন ও বোনাসের ১৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ডাকাত চক্রের হোতা হামিম ইসলামসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১২ জুন) রাতে রাজধানীর রামপুরা, উত্তরা ও গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ডাকাত চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।
এ সময় ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস, র্যাব লেখা জ্যাকেট, হ্যান্ডকাফ ও অন্যান্য সরঞ্জামাদি এবং ছিনতাইকৃত অর্থ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, শ্রমিকদের বেতন ও বোনাসের ১৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ডাকাত চক্রের হোতাসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
নিজস্ব সংবাদ : 











