সংবাদ শিরোনাম ::

২০২৪ সালে সবচেয়ে বেশি বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি আরব

চলতি বছর শতাধিক বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। রোববার (১৭ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির বারতে এই তথ্য জানিয়েছে মিডিল ইস্ট আই।

সংবাদমাধ্যমটি বলছে, ২০২৪ সালে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের হার বেড়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনাকে নজিরবিহীন হিসেবে উল্লেখ করেছে।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে – ২১ জন পাকিস্তানি, ২০ জন ইয়েমেনি, ১৪ সিরিয়ান, ১০ নাইজেরিয়ান, ৯ মিশরীয়, ৮ জন জর্ডান এবং ৭ জন ইথিওপিয়ান আছে। এছাড়া সুদান, ভারত, আফগানিস্তানের ৩ জন করে  এবং শ্রীলংকা, ইরিত্রিয়া ও ফিলিপাইনের একজন করে ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সর্বশেষ গত শনিবার সৌদির নাজরান অঞ্চলে এক ইয়েমেনি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মাদক চোরাচালানের অভিযুক্ত ছিলেন ওই ব্যক্তি। তিনিসহ ২০২৪ সালে মোট ১০১ জন বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে শরিয়াহ আইনে চলা মধ্যপ্রাচ্যের দেশটি।

এএফপির পরিসংখ্যান বলছে, ২০২২ ও ২০২৩ সালের তুলনায় সৌদিতে বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর বেড়ে তিনগুণ হয়েছে। বার্লিনভিত্তিক ইউরোপীয়-সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর) বলেছে, চলতি ১১ মাসে যে পরিমাণ মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তাতে ইতোমধ্যেই অতীতের রেকর্ড ভেঙে গেছে।

সংগঠনটির পরিচালক তাহা আল-হাজ্জী বলেছেন, এক বছরে সৌদিতে এটাই সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যুদণ্ডের খবর। কারণ সৌদির ইতিহাসে এক বছরে কখনই এত বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।

অন্যদিকে গত ১০ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ২০২৪ সালের নয় মাসে দুই শতাধিক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন সৌদি।

আপলোডকারীর তথ্য

Shuvo

সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রায় নতুন রেকর্ড! জলবায়ু ঝুঁকির নতুন অধ্যায়

২০২৪ সালে সবচেয়ে বেশি বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি আরব

আপডেট সময় ১২:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪