সংবাদ শিরোনাম ::
Logo হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮ Logo কাজী নজরুলের অনন্য প্রকৃতিপ্রেম Logo ছাতিমকে কেন ‘শয়তানের গাছ’ বলে? Logo শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল Logo পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে শক্তিশালী গাড়িবোমা হামলা, নিহত ২৪ Logo বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর নির্দেশ: ঢাকায় ১২ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে কোরবানির বর্জ্য Logo ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে টানা ৭ দিনের ছুটি শুরু Logo ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত Logo আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

২০২৫ সালে সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকা প্রকাশ

শিক্ষা মন্ত্রণালয় ২০২৫ সালের সরকারি-বেসরকারি কলেজ, সরকারি আলিয়া মাদরাসা ও টিটি কলেজের ছুটির তালিকা প্রকাশ করেছে। চলতি বছরে কলেজগুলো মোট ৭১ দিন বন্ধ থাকবে। এর মধ্যে পবিত্র রমজান, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর- গ্রীষ্মকালীন ছুটি মিলে ২ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত টানা ২৫ দিন বন্ধ থাকবে কলেজগুলো।

রোববার (৫জানুয়ারি) ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এর আগের দিন শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ছুটির তালিকা অনুমোদন করা হয়।

কলেজ ছুটি তালিকায় গত কয়েক বছরের মতো ১৫ অগাস্ট শোক দিবসের ছুটি থাকছে না। এছাড়া ঈদুল আযহা ৩ জুন থেকে ১২ জুন মোট ৮ দিন, দুর্গাপূজা, বিজয়া দশমী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। শীতকালীন অবকাশ হিসেবে ১৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১৪ দিন কলেজ বন্ধ থাকবে।

চলতি বছর ৭৬ দিন ছুটি থাকছে প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলোতে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক ছুটি তালিকা প্রকাশ করা হয়।

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮

২০২৫ সালে সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকা প্রকাশ

আপডেট সময় ১২:২৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫