২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে কুয়েট

আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহাদুজ্জামান শেখ।

এর আগে উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবিতে কুয়েটের প্রশাসনিক এবং একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।

ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরের পর থেকে কুয়েট ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষ হয়; এতে অর্ধশতাধিক আহত হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবারের ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করা হলেও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত ছিল না বলে দাবি করেছেন সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া। দুপুরে খুলনা প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন থেকে এ দাবি করেন তিনি।

মঙ্গলবার রাতে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে কুয়েটে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, সহ-উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানান।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে কুয়েট

আপডেট সময় ০৫:০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫