সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস

৯ মার্চের পর তাপমাত্রা বাড়তে পারে, এক-দুটি তাপপ্রবাহ, কালবৈশাখীর সম্ভাবনা

সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারিতে শীতের তীব্রতা কমে বসন্তের বাতাস বইতে শুরু করে। রোববার (২ মার্চ) থেকে শুরু হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, ৯ মার্চের পর তাপমাত্রা ক্রমাগত বাড়তে পারে। মাসের শেষ দিকে এক বা দুটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া চলতি মাসে কালবৈশাখীর আশঙ্কাও আছে।

রোববার (২ মার্চ) মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে চলতি মাসের পূর্বাভাস এবং গত মাসের পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আর ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা ছিল ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। ফেব্রুয়ারিতে বৃষ্টিও হয়েছে প্রায় ৭৭ শতাংশ কম।

মার্চ মাসে গরম শুরু হয়। এখনও শীতের আমেজ কিছুটা রয়ে গেছে। তবে আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সংবাদমাধ্যমকে জানান, আগামী ৯ মার্চ পর্যন্ত তাপমাত্রা মোটামুটি কম থাকতে পারে। এরপর ধারাবাহিকভাবে বাড়তে থাকবে। আসলে পুরো দেশেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে।

সাধারণত, মার্চ মাসে দেশে স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা থাকে ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস

৯ মার্চের পর তাপমাত্রা বাড়তে পারে, এক-দুটি তাপপ্রবাহ, কালবৈশাখীর সম্ভাবনা

আপডেট সময় ০৬:৪৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫