সংবাদ শিরোনাম ::
Logo কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ভাওয়াল জাতীয় উদ্যানে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্যের ভাগাড়! Logo প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ইটভাটার ধোঁয়ায় প্রায় দুইশো বিঘা জমির ধান নষ্ট Logo প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত Logo তাপপ্রবাহ চলবে আরও ২-৩ দিন, এরপরেই স্বস্তির বৃষ্টির আভাস Logo রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ, দেশজুড়ে ২৭ জেলায় প্রায় একই অবস্থা Logo প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. সাইমুম পারভেজ Logo সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, ২৪ জেলায় তাপপ্রবাহ Logo ধরিত্রী দিবসে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাব এবং জেআইএসসি’র সবুজ আয়োজন

ঢাকায় নিখোঁজ কিশোরী সুবাকে পাওয়া গেছে নওগাঁয়, হাসতে হাসতে যে বার্তা দিল সে!

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ কিশোরী আরাবি ইসলাম সুবাকে (১১) নওগাঁ থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের আদাবর থানা ও ডিবি পুলিশ। এসময় এক তরুণকে আটক করা হয়েছে।

ইতোমধ্যে পুলিশ সুবাকে পাওয়ার খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে আদাবর থানা ও ডিবির একটি টিম নওগাঁ জেলায় গিয়ে জেলা পুলিশের সহায়তায় নিখোঁজ কিশোরী আরাবি ইসলাম সুবাকে শনাক্ত করে। এরপর তাকে উদ্ধার করা হয়। কিশোরীটি যে তরুণের সঙ্গে পালিয়েছিল তাকে আটক করা হয়েছে।

ওই তরুণকে গ্রেপ্তার করা হবে কি-না জানতে চাইলে ওসি বলেন, যদি ভুক্তভোগী মেয়েটির পরিবার মামলা করেন তবে ছেলেটিকে গ্রেফতার দেখানো হবে।

সুবাকে কীভাবে হস্তান্তর করা হবে জানতে চাইলে আদাবর থানার ওসি জাকারিয়া জানান, ওই কিশোরীর পরিবার রওনা হয়েছে। এরপর হস্তান্তর করা হবে সুবাকে।

উদ্ধারের পর এক ভিডিও বার্তা দিল সুবা। ভিডিওতে হাসতে হাসতেই এই কিশোরী বলল, ‘আমি ভালো আছি। আমি বাবার কাছে ফিরে যাবো।’

এর আগে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল সুবা। জানা গেছে, রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বয়সে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। এরপর রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

আপলোডকারীর তথ্য

Shuvo

কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত

ঢাকায় নিখোঁজ কিশোরী সুবাকে পাওয়া গেছে নওগাঁয়, হাসতে হাসতে যে বার্তা দিল সে!

আপডেট সময় ০৪:৫৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫