সংবাদ শিরোনাম ::
Logo পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায় Logo শুক্রবার ও শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায় Logo ঢাকাসহ ১০ জেলায় তাপপ্রবাহ, বিস্তৃত হতে পারে Logo সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস Logo রেলমন্ত্রীর আশ্বাস: পরিবেশের ক্ষতি করে সিআরবিতে কোনো প্রকল্প নয় Logo বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী Logo জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, কয়েক এলাকায় ৩ মিটার পর্যন্ত সুনামির আঘাত Logo ইরানি জাহাজ জব্দ, পাকিস্তানে শান্তি আলোচনা অনিশ্চিত Logo সংরক্ষিত ৩৬ নারী আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

অবশেষে নারী বিশ্বকাপের মূল পর্বে গেলো বাংলাদেশ

নানা নাটকীয়তার পর অবশেষে বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে হেরে গেলেও নেট রান রেটে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে দেয় বাংলাদেশ। ফলে বিশ্বকাপের মূল পর্বে টিকিট হাতে পেল বাংলাদেশ নারী দল।

স্বাগতিকদের কাছে হেরে যাওয়ার কারণে বাংলাদেশের ভাগ্য ঝুলে গিয়েছিল থাইল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ওপর। নেট রানরেটে এগিয়ে থেকে নারী বিশ্বকাপের মূলপর্বে চলে গেল বাংলাদেশ। এই ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজ নারীদের নেট রানরেট ০.৬৩ আর বাংলাদেশের নেট রানরেট ০.৬৪।

শনিবার (১৯ এপ্রিল) থাইল্যান্ডের দেয়া ১৬৭ রানের টার্গেট ১০ দশমিক ৫ ওভারে শেষ করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। লাহোরে নিজেদের শেষ ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নেয় উইন্ডিজ নারী দল। ব্যাটে ঝড় তুলেন অধিনায়ক ম্যাথুজ এবং চিনেল হেনরি। ২ ছক্কা ও ১১ চারে ২৯ বল খেলে ৭০ রান করেন ম্যাথুজ।আর হেনরি ৫ ছক্কা ও ৩ চারে ১৭ বল খেলে করেন ৪৮ রান।

দুজনের তাণ্ডব ব্যাটিংয়ের পরেও নেট রান রেটের হিসেবে পিছিয়ে থাকায় বিশ্বকাপে যেতে পারল না ওয়েস্ট ইন্ডিজ নারী দল।

উল্লেখ্য, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট সমান হলেও মাত্র +০.০১ রান রেটের ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে নিলো।

আপলোডকারীর তথ্য

পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায়

অবশেষে নারী বিশ্বকাপের মূল পর্বে গেলো বাংলাদেশ

আপডেট সময় ০৯:৩৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫