র‍্যাব পরিচয়ে ১৯ লাখ টাকা ছিনতাই

গাজীপুরের শ্রীপুরে র‌্যাব পরিচয়ে অস্ত্রের মুখে শ্রমিকদের বেতন ও বোনাসের ১৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ডাকাত চক্রের হোতা হামিম ইসলামসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১২ জুন) রাতে রাজধানীর রামপুরা, উত্তরা ও গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ডাকাত চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

এ সময় ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস, র‍্যাব লেখা জ্যাকেট, হ্যান্ডকাফ ও অন্যান্য সরঞ্জামাদি এবং ছিনতাইকৃত অর্থ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, শ্রমিকদের বেতন ও বোনাসের ১৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ডাকাত চক্রের হোতাসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

র‍্যাব পরিচয়ে ১৯ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় ১১:৪২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪