খেলাধুলা

আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

বিশ্বকাপে সুপার এইটের স্বপ্ন আরও রঙিন করতে বাংলাদেশ আজ মাঠে নামছে। নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলেই টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্ন উজ্জল হবে। নিজেদের সর্বোচ্চ দিয়ে হলেও এই ম্যাচে জয় চায় বাংলাদেশ। এদিকে, টিকে থাকতে ডাচদের জয়ের বিকল্প নেই।

বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে ম্যাচটি শুরু হবে ।

সবচেয়ে বাজে অবস্থায় থেকেও দুর্দান্ত জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু হয়। লঙ্কানদের হারানো পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ। দুই ম্যাচে ১ জয়ে গ্রুপে দ্বিতীয়স্থানে আছে বাংলাদেশ।

২টি করে দল প্রতিটি গ্রুপ থেকে অংশ নেবে সুপার এইটে। টানা তিন জয়ে দক্ষিণ আফ্রিকার এরই মধ্যে সেটা নিশ্চিত হয়েছে। তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে এই স্বপ্ন লঙ্কানদের অনেকটাই ভেস্তে গেছে। বাংলাদেশের সমান ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে নেদারল্যান্ডস। চারে আছে নেপাল। তাই বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে জয়ী দলের সুপার এইট নিশ্চিত হবে অনেকটাই।

বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। রিজার্ভ : আফিফ হোসেন, হাসান মাহমুদ।

নেদারল্যান্ডস দল

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, ড্যানিয়েল ডোরাম, ফ্রেড ক্লাসেন, লোগান ভ্যান বিক, ম্যাক্স ও’ডাউড, মাইকেল লেভিট, পল ভ্যান মিকেরিন, সাইব্রান্ড এঙ্গেলব্রেচ, তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গেল, বিক্রম সিং, ভিভ কিংমা ও ওয়েসলি বারেসি।

মরেও রক্ষা পেলো না হাতিটি! দেশের বন্যপ্রাণী অব্যবস্থাপনার বাস্তব উদাহরণ

খেলাধুলা

আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

আপডেট সময় ০৩:৫১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪