সংবাদ শিরোনাম ::

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ৯ জনের মৃত্যু

প্রবল বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আটজন রোহিঙ্গা ও একজন স্থানীয়। বুধবার (১৯ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ্দৌজা জানান, অতি বর্ষণের কারণে উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে তিনজন, ১০ নম্বর রোহিঙ্গা শিবিরে চারজন, ৮ ইস্ট রোহিঙ্গা শিবিরে একজন ও ১৪ নম্বর রোহিঙ্গা শিবিরে একজন স্থানীয় জনগোষ্ঠীর মানুষ মারা গেছেন।

কক্সবাজার আবহাওয়া অফিসের উপসহকারি পরিচালক তোফায়েল আহমদ জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১২ টা থেকে বুধবার বেলা ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

ঢাকায় গরমের তেজ বাড়ছে, বৃষ্টির দেখা নেই

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ৯ জনের মৃত্যু

আপডেট সময় ০৯:২৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪