সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ফেনীতে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্যে চিকিৎসা সেবা

ফেনীতে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান । ছবি : প্রকৃতি ও জীবন ক্লাব

সমাজে অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত ব্যক্তিদের বিনামূল্যের ক্লিনিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে কাজ করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের দুটি অঙ্গ-প্রতিষ্ঠান ‘প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র’ এবং ‘প্রকৃতি ও জীবন ক্লাব’। নিভৃত পল্লী যেখানে কোনও সার্বজনীন স্বাস্থ্যসেবা নেই, সেসব জায়গায় একটি সামাজিক সুরক্ষা নেটওয়ার্ক তৈরি করছে অলাভজনক প্রতিষ্ঠানটি।

ফেনীতে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান prokritibarta

এরই ধারাবাহিকতায় ফেনী জেলায় বন্যা কবলিত জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ফেনীর মহিপালে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে হাজারো রোগীকে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান ও ওষুধ দেওয়া হয়েছে। প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের ইনচার্জ মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একটি মেডিকেল টিম এই সেবায় যুক্ত আছে। এর সাথে স্থানীয় মেডিসিন ও অর্থপেডিক বিশেষজ্ঞসহ ২৫জন ডাক্তার মিলে দিনব্যাপী শিশু, বয়স্ক, এবং নারীদের মাতৃত্বকালীন সেবাসহ নানান চিকিৎসা সেবা প্রদান করেন।

মোঃ মিজানুর রহমান বলেন; ‘বন্যাকবলিত বিভিন্ন জেলায় রোগীদের আমরা নিয়মিত সেবা দিচ্ছি। ইতিমধ্যে লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালীতে সেবা দিয়েছি। এবার আমরা ফেনীতে এসেছি। আমাদের এই সেবা অবিরাম চলছে এবং চলমান আছে। বেশিরভাগ রোগী এখানে পানিবাহিত রোগ, জ্বর, সর্দি-কাশি, আমাশয়, ডায়রিয়া এবং ঠান্ডাজনিত নিউমোনিয়ায় আক্রান্ত। আজ আমরা অসংখ্য বানভাসি মানুষকে সেবা দিতে পেরে নিজেদের ধন্য মনে করছি।’

স্থানীয়রা বন্যার সময় এই সেবা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। বিনামূল্যে ওষুধ পেয়ে খুবই খুশি সাধারণ মানুষ। গ্রামের রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে একটি চিকিৎসা ব্যবস্থাপত্র সাথে প্রায় ৯৫ ধরনের ওষুধ দেওয়া হচ্ছে। মহিপালের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং জনপ্রতিনিধিরা বানভাসি মানুষদের জন্য প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের এই মানবিক উদ্যোগের প্রশংসা করছেন।

সেবাদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন স্থানীয় মেডিসিন বিশেষজ্ঞ, শিশু রোগ বিশেষজ্ঞ, অর্থোপেডিক্স বিশেষজ্ঞসহ ‘প্রকৃতি ও জীবন ক্লাবের কিছু স্বেচ্ছাসেবী সদস্য।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ফেনীতে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্যে চিকিৎসা সেবা

আপডেট সময় ০২:০০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪