সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলবেন সাকিব

কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলবেন সাকিব। ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর গত ৫ সেপ্টেম্বর দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। ঠিক সেই দিনই ইংল্যান্ডের বিমান ধরেন সাকিব আল হাসান। সেখানে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলবেন ৩৭ বর্ষী সাকিব।

টনটনে সমারসেটের বিপক্ষে আজ সোমবার (০৯ সেপ্টেম্বর) সারের হয়ে খেলবেন সাকিব। এই চারদিনের ম্যাচ খেলে আবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন এই তারকা।

ইংল্যান্ড-শ্রীলঙ্কা চলমান টেস্ট সিরিজ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের জন্য সারের আটজন খেলোয়াড় রয়েছেন জাতীয় দলে। যে কারণে ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের মাঝে অভিজ্ঞ সাকিবকে দলে টানেন সারে ক্রিকেট পরিচালক অ্যালেক স্টুয়ার্ট।

সাকিবকে নিয়ে দারুণ আশাবাদী স্টুয়ার্ট বলেছেন, ‘আমরা আগেই ধারণা করেছিলাম এই ম্যাচটি এমন হতে পারে। যখন সাকিবের মতো মানের খেলোয়াড়কে ক্লাবে আনার সুযোগ এসেছিল, তখন সিদ্ধান্ত নেয়াটা আমাদের জন্য সহজ ছিল। দারুণ ব্যাটিং-বোলিং পারফরম্যান্সের সঙ্গে তার প্রচুর অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে। সে সারের জন্য সে কী করতে পারে তা দেখার অপেক্ষায় আছি।’

১৫ সেপ্টেম্বর দুই টেস্ট ও তিন টি-টুয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ দল ভারত সফরে যাবে। দলের সঙ্গে সরাসরি ইংল্যান্ড থেকে দলের সঙ্গে যোগ দেবেন সাকিবও।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলবেন সাকিব

আপডেট সময় ০৫:১৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪