ব্যায়াম করতে গিয়ে আহত হলেন রাকুল প্রীত সিং!

ব্যায়াম করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতীয় সিনেমার অভিনেত্রী রাকুল প্রীত সিং। ৮০ কেজি ওজনের ডেডলিফট (বারবেল বা বার তোলা) তুলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন এই নায়িকা।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ‘গত কয়েক দিন ধরে বিশ্রামে রয়েছেন রাকুল প্রীত সিং। তার অবস্থা বেশ ভীতিকর ছিল। গত ৫ অক্টোবর সকালে ওয়ার্কআউট করার সময়ে দুর্ঘটনা ঘটে। বেল্ট না পরেই ৮০ কেজি ওজনের ডেডলিফট তুলেছিলেন তিনি। এতে করে তার পিঠে টান লাগে।’

এদিকে আঘাত পাওয়ার পরও শুটিং করে যাচ্ছিলেন রাকুল। এ তথ্য উল্লেখ করে একটি সূত্রটি বলেন, “পূর্বে শিডিউল দেওয়ার কারণে এ অবস্থাতেও ‘দে দে পেয়ার দে’ সিনেমার শুটিং দুই দিন চালিয়ে যান রাকুল। ঘটনার পর তিন দিন ব্যথাও সহ্য করেন। এরপর ফিজিশিয়ানের সঙ্গে দেখা করেন। ব্যথা কমানোর জন্য ৩-৪ ঘণ্টা পর পর ফিজিওথেরাপি চালিয়ে যান। কিন্তু গত ১০ অক্টোবর রাকুলের জন্মদিনের পার্টির আগে খারাপ পরিস্থিতি তৈরি হয়।”

এবারের জন্মদিন আর উদযাপন করতে পারেননি রাকুল। আঘাতের ফলে রাকুলের এল৪, এল৫ এবং এস১ নার্ভ জ্যাম হয়ে যায়। তার রক্তচাপ কমে যায়। প্রচন্ড ঘামতে থাকেন। এরপর তাকে বিছানায় শুইয়ে দেওয়া হয়।  তারপর রাকুলকে পেশি শিথিল করার ইনজেকশন দেওয়া হয়। সব মিলিয়ে রাকুলের জন্মদিনটা ছিল ঘটনাবহুল। তবে ধারণা করা হচ্ছে খুব শিগগিরি রাকুল সুস্থ হয়ে উঠবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ব্যায়াম করতে গিয়ে আহত হলেন রাকুল প্রীত সিং!

আপডেট সময় ০৩:০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪