নিউজিল্যান্ড বিধ্বস্ত করে ধবলধোলাই করল ভারতকে! ঘরের মাটিতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজে সফরকারী নিউজিল্যান্ডের কাছে ৩-০তে হেরে গেছে ভারত। হারের মধ্য দিয়ে বেশকিছু ভুলতে চাওয়ার মতো রেকর্ড করেছে স্বাগতিকরা, যেগুলো আবার স্মরণীয় হয়েছে নিউজিল্যান্ডের জন্য। ২৫ বছর পর ঘরের মাটিতে আবারও হোয়াইটওয়াশ হয়েছে রোহিত শর্মার ভারত।
একমাস আগেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে পয়েন্ট টেবিলে শীর্ষে ছিল ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে বিপদেই পড়ে গেল টিম ইন্ডিয়া। হারিয়েছে সিংহাসন, শঙ্কা জেগেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিয়েও।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নেমে প্রথম ইনিংসে ২৩৫ রানে থেমেছিল নিউজিল্যান্ড। জবাবে ভারত প্রথম ইনিংসে ২৬৩ রান তোলে। লিড পায় ৩৮ রানের। দ্বিতীয় ইনিংসে সফরকারী নিউজিল্যান্ড ১৭৪ রানে অলআউট হলে ভারতের জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৪৬ রান। তাড়ায় নেমে ১২১ রানে অলআউট হয়ে গেছে রোহিত শর্মার দল। হেরেছে ২৫ রানে।
ডেস্ক রিপোর্ট 


























