আফগানিস্তানকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ!

আফগানিস্তানকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ!

বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচ দিয়ে দুবাইতে পর্দা উঠেছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের। উদ্বোধনী ম্যাচে আফগানদের ৪৫ রানের ব্যবধানে বিধ্বস্ত করে টুর্নামেন্টে শুভসূচনা করেছে জুনিয়র টাইগাররা। সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছে অধিনায়ক অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

শুক্রবার (২৯ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে ২২৯ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৮৩ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। এতে ৪৫ রানের জয় পেয়েছে জুনিয়র টাইগাররা।

বাংলাদেশের হয়ে সেঞ্চুরি তুলে নেন তামিম। আল ফাহাদ এবং ইকবাল হোসেন ৩টি করে উইকেট শিকার করেন। এ ছাড়া মারুফ মৃধা দুটি এবং রাফি নেন এক উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি জুনিয়র টাইগাররা। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন টাইগার ওপেনার জাওয়াদ আবরার। তবে তিনে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন অধিনায়ক আজিজ হাকিম তামিম।

আর এই ব্যাটকে সঙ্গ নিয়ে ফিফটি তুলে নেন আরেক ওপেনার কালাম সিদ্দিকি। ১১০ বলে ৬৬ রান করে আউট হন কালাম। ৬ বলে ১ রান করে তাকে সঙ্গ দেন দেবাষীশ দেবা। কিন্তু এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান তামিম।

শেষ দিকে ফারিদ (১০) এবং মারফ মৃধা শূন্য রানে আউট হলে রাফির অপরাজিত ১১ রানে ভর করে ২২৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছিল বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

আফগানিস্তানকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ!

আপডেট সময় ১০:২২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪