পাকিস্তানকে বিধ্বস্ত করে ফাইনালে গেলো বাংলাদেশ!

পাকিস্তানকে বিধ্বস্ত করে ফাইনালে গেলো বাংলাদেশ !

আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শুভসূচনা করেছিল বাংলাদেশ দল। সেই ধারাবাহিকতা ধরে রেখে পাকিস্তানকে বিধ্বস্ত করে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তামিম-শিহাবরা।

গত আসরে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছিল জুনিয়র টাইগাররা। এবার তাদের সামনে শিরোপা ধরে রাখার মিশন।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১১৭ রানের সহজ লক্ষ্য দেয় পাকিস্তান। জবাব দিতে নেমে ১৬৭ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় জুনিয়র টাইগাররা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন ইকবাল হোসেন। এ ছাড়াও মারুফ মৃধা দুটি, আল ফাহাদ এবং দেবাশীষ দেবা নেন একটি উইকেট।

৮ ডিসেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

পাকিস্তানকে বিধ্বস্ত করে ফাইনালে গেলো বাংলাদেশ!

আপডেট সময় ০৫:২৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪