সেন্ট ভিনসেন্টের আর্নোস ভ্যালেতে বাংলাদেশের সংগ্রহটা খুব একটা বড় হয়নি। তবে দাপুটে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। ২৭ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে টি-টুয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে লিটন দাসের দল।
ঘরের মাঠে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটে আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১২৯ রান তোলে বাংলাদেশ। জবাবে নেমে টাইগার বোলারদের তোপে ১৮৭.৩ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় উইন্ডিজ।
লক্ষ্য তাড়ায় নেমে ঝড়ো শুরুর আভাস দেয় ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওভারে জোড়া শিকার এনে দেন তাসকিন। এরপর ৪২ রানে ৬ উইকেট তুলে নেয় বাংলাদেশ বোলাররা। সপ্তম উইকেটে রোস্টস চেজ বিপজ্জনক হয়ে ওঠছিলেন। তবে দলীয় ৮৯ রানে জোড়া শিকার এনে দিয়ে স্বস্তি ফেরান রিশাদ। পরে ১০২ রানে ক্যারিবীয়রা অলআউট হয়।
টাইগার পেসার তাসকিন আহমেদ তিনটি উইকেট নেন। তানজিম সাকিব, রিশাদ হোসেন ও শেখ মেহেদী নেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ২৭ রানে জয়ী
টস- ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ= ১২৯/৭ (২০)
শামীম- ৩৫* (১৭), মিরাজ-২৬ (২৫), জাকের-২১ (২০)
গুডাকেশ মোতি-২/২৫, আকিল হোসেন-১/১৬
ওয়েস্ট ইন্ডিজ- ১০২/১০ (১৮.৩)
চেজ-৩২ (৩৪), আকিল-৩১ (৩১), চার্লস-১৪ (১২)
তাসকিন-৩/১৬, রিশাদ-২/১২, শেখ মেহেদী-২/২০, তানজিম সাকিব-২/২২
ডেস্ক রিপোর্ট 
















