দুর্দান্ত বোলিংয়ে ঢাকা মেট্রোকে আরও একবার হারাল রংপুর। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) আগের দেখায় মেট্রোর বিপক্ষে জিতে ফাইনালের মঞ্চে উঠেছিল তারা। শিরোপা লড়াইয়েও সফল হয়েছে। টি-টুয়েন্টির প্রতিযোগিতাটিতে ৫ উইকেটে জিতে চ্যাম্পিয়ন আকবর আলীর রংপুর।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টসে জিতে মেট্রোকে আগে ব্যাটিংয়ে পাঠায় রংপুর। ব্যাটে নেমে ১৬.৩ ওভারে সব উইকেট হারিয়ে কেবল ৬২ রান সংগ্রহ করে মেট্রো। জবাবে ১১.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে আকবরের দল।
বাংলাদেশে কোনো স্বীকৃত টি-টুয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে প্রথম কোনো দল ১০০ রানের নিচে অলআউট হল। ২০১৬ সালের বিপিএল ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১০৩ রানে অলআউট হয়েছিল রাজশাহী কিংস।
রংপুরের কাজটা আগেই সেরে রেখেছিলেন বোলাররা। রংপুরের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মুগ্ধ ও আলাউদ্দিন।
ডেস্ক রিপোর্ট 


























