সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান মাতাবেন হলিউড তারকারা

অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান মাতাবেন হলিউড তারকারা ছবিঃ সংগৃহীত

আজ রাতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হচ্ছে ২০২৪ প্যারিস অলিম্পিক। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলেছে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসর। জমকালো ও আকর্ষণীয় সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করবেন হলিউড তারকারা।

সমাপনীর জন্য বেছে নেয়া হয়েছে জাতীয় স্টেডিয়াম স্তাদ দে ফ্রান্সকে। সমাপনী অনুষ্ঠানে হলিউডের একাধিক তারকাকে দেখা যেতে পারে। গুঞ্জন রটেছে, টম ক্রুজের স্টান্ট শো দেখা যেতে পারে। এছাড়াও বিলি আইলিশ, রেড হট চিলি পিপার্স, স্নুপ ডগদের মত মেগা স্টারদের পারফরমেন্স থাকবে বলে জানা গেছে। বিয়ন্সে, টেইলর সুইফটদের উপস্থিতি নিয়েও গুঞ্জন শোনা গেছে।

শুরুর মত সমাপনীর আয়োজনও লুকিয়ে রাখার চেষ্টায় সফল আয়োজকরা। সফল আয়োজনের কারণে সমাপনী অনুষ্ঠান নিয়ে প্রত্যাশা আকাশচুম্বী।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখের সমাপনী বক্তব্য থাকছে অনুষ্ঠানে। সবশেষে অলিম্পিক পতাকা তুলে দেয়া হবে পরবর্তী আয়োজক লস অ্যাঞ্জেলেসকে। প্যারিসের মেয়র আনি দালগো অলিম্পিকের পতাকা হস্তান্তর করবেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাসকে।

আপলোডকারীর তথ্য

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান মাতাবেন হলিউড তারকারা

আপডেট সময় ০৪:২১:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪