এবার সবাইকে অবাক করে দিয়ে অলিম্পিকের ফেন্সিংয়ে লড়লেন মিশরীয় নারী নাডা হাফেজ। সাত মাসের গর্ভাবস্থায় অলিম্পিকে অংশ নিয়েছেন এই ক্রীড়াবিদ।
২০১৬ ও ২০২০ অলিম্পিকসের অংশ নেওয়া মিশরীয় নারী ফেন্সার নাডা হাফেজ এবার প্যারিস অলিম্পিকেও আসেন। র্যাঙ্কিংয়ে ৪১ নম্বরে থাকা এই মিশরীয় নারী ফেন্সার প্রথম ম্যাচে হারিয়ে দেন সাত নম্বর থাকা যুক্তরাষ্ট্রের এলিজাবেথ তারতাকোভস্কিকে। পরে তিনি শেষ ষোলোতে হেরে যান কোরিয়ার জন হাইয়ংয়ের কাছে।
চলমান প্যারিস অলিম্পিকে প্রথম ম্যাচে জয়ের পর নাডা হাফেজ মেতে ওঠেন খ্যাপাটে উদযাপনে। তার চোখে জল ছিল। বিদায় নেবার পর দর্শকদের দিকে আবেগময় ভঙ্গিতে হাত নাড়েন তিনি । তার কারন পরে বোঝা যায় ।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, পোডিয়ামে আপনারা দুজন খেলোয়াড়কে দেখলেও আসলে ছিল তিনজন! আমি, আমার প্রতিদ্বন্দ্বী ও পৃথিবীতে আসার অপেক্ষায় থাকা আমার ছোট্ট বাচ্চা!
শেষ ষোলোতে জায়গা করে নিতে পেরে নিজের দারুণ গর্বের কথা জানাতে পোস্টটি লিখছি। এবারের অলিম্পিকটা আমার জন্য আলাদা। আমি তিনবারের অলিম্পিয়ান, কিন্তু এবার আমি বয়ে নিয়েছি ছোট্ট এক অলিম্পিয়ানকেও!
অলিম্পিকের এই যাত্রায় সবসময় পাশে ছিলেন তার স্বামী ইব্রাহিম ইহাব। তাকে নিয়ে এই ক্রীড়াবিদ লিখেছেন, আমি খুব সৌভাগ্যবান, আমার সঙ্গী (স্বামী ইব্রাহিম ইহাব) ও পরিবারের বিশ্বাস এবং সাহায্য পেয়েছি বলেই আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি।
তবে প্রথম ম্যাচে দারুণ জয়ের পর দ্বিতীয় ম্যাচেই থমকে গেলেন নাডা হাফেজ। ফেন্সার নাডা হাফেজের তৃতীয় অলিম্পিকস অভিযান শেষ হয়ে গেছে দুই ম্যাচেই।
নিজস্ব সংবাদ : 




















