অলিম্পিক হিটে ৫ম হয়েছেন সাঁতারু রাফি

অলিম্পিক হিটে ৫ম হয়েছেন সাঁতারু রাফি। ছবিঃ সংগৃহীত

সাঁতারে ছেলেদের ১০০ মিটার ফ্রি-স্টাইল ইভেন্টে প্যারিস অলিম্পিকে দ্বিতীয় হিটে ৮ জনের মধ্যে ৫ম স্থান অর্জন করেছেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। ছয় নম্বর লেনে ৫৩.১০ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন তিনি।

গেমসের চতুর্থ দিনে মঙ্গলবার (৩০ জুলাই) প্যারিসের লা ডিফেনস অ্যারেনায় বাংলাদেশ সময় বিকেল ৩টা ২১ মিনিটে সাঁতারু রাফি হিটে অংশ নেন। ১৯ বছরের সাঁতারু রাফি যে সময়ের মধ্যে সাঁতার শেষ করেছেন, তাতে অলিম্পিক অভিযান শেষ হয়েছে তার।

এই ইভেন্টে মোট ১০টি ভিন্ন ভিন্ন হিটে প্রতিদ্বন্দ্বিতা করা ৭৯ জন সাঁতারুর মধ্যে দ্রুততম সময়ে সাঁতার শেষ করা ১৬ জন সাঁতারু যাবেন সেমিফাইনালে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

অলিম্পিক হিটে ৫ম হয়েছেন সাঁতারু রাফি

আপডেট সময় ০৪:২৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪