আজ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৯ তম আসর। বাংলাদেশ থেকে কোন খেলোয়াড় না খেললেও বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগের খেলার আবেদন থাকবে ঠিকই। কারণ এই লিগে বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলেন।
আজকে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ রাত ৮টায় বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে।
আইপিএলের ঐতিহ্য অনুযায়ী উদ্বোধনী দিনে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান থাকে। বলিউডের তারকা শিল্পীদের মঞ্চ মাতাতে দেখা যায়। বেঙ্গালুরুতে এবার উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। এই অনুষ্ঠান বাতিল করার কারণ হলো গত বছরের ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার উৎসব চলাকালে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের প্রতি সম্মান জানিয়ে এ বছরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তবে ফাইনালের দিন জমকালো সমাপনী অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল।
ডেস্ক রিপোর্ট 


























