আজ ভারতে পৌঁছেছে বাংলাদেশ দল

আজ ভারতে পৌঁছেছে বাংলাদেশ দল। ছবিঃ সংগৃহীত

পাকিস্তানকে টেস্ট সিরিজে ২-০ তে হোয়াইটওয়াশ করে নাস্তানাবুদ করার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের লক্ষ্য এখন ভারত সিরিজ। দুই টেস্ট ও তিন টি-টুয়েন্টি খেলতে আজ ভারতে পৌঁছেছে বাংলাদেশ দল।

আজ (রোববার) বাংলাদেশ সময় দুপুর ১টা ৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছিল টাইগারদের ফ্লাইটটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেল।

১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। ২৭ সেপ্টেম্বর কানপুরে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি। সফরে অক্টোবরের প্রথমদিকে টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুদল। তিনটি ভিন্ন ভেন্যুতে গড়াবে ম্যাচগুলো।

৬ অক্টোবর ধর্মশালায় গড়াবে প্রথম টি-টুয়েন্টি। ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয়টি। ১২ অক্টোবর হায়দরাবাদে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি।

আপলোডকারীর তথ্য

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

আজ ভারতে পৌঁছেছে বাংলাদেশ দল

আপডেট সময় ০৬:৪৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪