ইংলিশদেরকে ধবলধোলাই করে বিধ্বস্ত করল ভারত

তৃতীয় ওডিআই ম্যাচে ইংল্যান্ডকে ১৪২ রানে হারিয়ে সিরিজ ৩-০ জিতে নিল ভারতীয় দল। এই জয়ের ফলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, বিরাট কোহলিরা। বুধবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জয় পেল ভারতীয় দল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩৫৬ রান করে ভারতীয় দল।

জবাবে ৩৪.২ ওভারে ২১৪ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এই ম্যাচে ভারতের ব্যাটারদের পাশাপাশি বোলাররাও দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন। এই ছন্দ বজায় থাকলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেভারিট হিসেবেই খেলতে নামবেন রোহিত শর্মারা।

আপলোডকারীর তথ্য

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

ইংলিশদেরকে ধবলধোলাই করে বিধ্বস্ত করল ভারত

আপডেট সময় ১০:২৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫