সংবাদ শিরোনাম ::
Logo জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, কয়েক এলাকার ৩ মিটার পর্যন্ত সুনামির আঘাত Logo ইরানি জাহাজ জব্দ, পাকিস্তানে শান্তি আলোচনা অনিশ্চিত Logo সংরক্ষিত ৩৬ নারী আসনে বিএনপির প্রার্থী ঘোষণা Logo ঢাকার লেকগুলো মরণাপন্ন অথচ বাঁচানো গেলে আসতে পারে সমৃদ্ধি   Logo হাম প্রতিরোধে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু Logo বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা কম Logo দ্বিতীয় দফায় এলপিজি গ্যাসের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ Logo ইরানি প্রেসিডেন্ট: ইরানকে পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে? Logo যে প্রাণী স্তন্যপায়ী হয়েও ডিম পাড়ে, যার শরীর থেকে ঘামের মতো দুধ ঝরে!

ইংলিশদের বুড়ো আঙুল দেখিয়ে টেস্ট সিরিজ ড্র করেছে ভারত

৫ম টেস্টের শেষ দিনে এসে রোমাঞ্চের পারদ যেন ছুঁয়ে ফেললো সর্বোচ্চতম চূড়া। বলে বলে রোমাঞ্চ, চমক, উত্তেজনা, উৎকণ্ঠার মধ্যে হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার দশা হয়েছিল সমর্থকদের, ক্রিকেটারদেরও নয় কি? সব রোমাঞ্চ আর উত্তেজনা শেষে ওভালে শেষ হাসি হেসেছে ভারত। ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে জয় পেয়েছে ভারত, সেই সাথে সিরিজও ড্র করেছে ২-২ ব্যবধানে।

ওভাল টেস্টে অপেক্ষা ছিল শেষের রোমাঞ্চের। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ৩৫ রান, ভারতের প্রয়োজন ছিল ৪ উইকেট। শেষ দিনের শুরুতেই জেমি স্মিথকে ফেরান মোহাম্মদ সিরাজ। ২০ বলে ২ রান করে বিদায় নেন স্মিথ। এরপর আরেক ‘জেমি’ জেমি ওভারটনকেও ফিরিয়ে দেন সিরাজ। ১৭ বলে ৯ রান করে সাজঘরে ফিরে যান ওভারটন। ৩৫৪ রানের মাথাতে ৮ম উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। জয়ের জন্য তখনও দরকার আরও ২০ রান।

এরপর ক্রিজে জুটি বাঁধেন গাস অ্যাটকিনসন এবং জশ টাং। মোহাম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণদের বল মোকাবেলা করতে হয়েছে এই দুই টেইলএন্ডারকে। ১২ বলে ০ রান করা টাংকে থামিয়েছে কৃষ্ণা। দলের রান তখন ৩৫৭।

এবার দলের প্রয়োজনে হাতের চোট নিয়েই ব্যাটিংয়ে নেমে যান ক্রিস ওকস। এক প্রান্তে টিকে ছিলেন ওকস। আরেক প্রান্তে দলের হয়ে রান বাড়ানোর কাজ করেছেন গাস অ্যাটকিনসন। দারুণ এক ছক্কাতে সমীকরণ নিয়ে আসেন ১১ রানে।

এক প্রান্তে ওকসকে বাঁচিয়ে রেখে খেলছিলেন অ্যাটকিনসন। জয়ের খুব কাছে চলে গেলেও শেষমেশ আর জেতা হয়নি। মোহাম্মদ সিরাজের এক ইয়র্কারে আউট হন অ্যাটকিনসন। ৬ রানে জয়লাভ করে টিম ইন্ডিয়া। ২৯ বলে ১৭ রান করে আউট হন অ্যাটকিনসন।

ভারতের হয়ে ৫ উইকেট শিকার করেছেন মোহাম্মদ সিরাজ। ৪ উইকেট নেন প্রসিধ কৃষ্ণা। ১ উইকেট তোলেন আকাশ দ্বীপ।

আপলোডকারীর তথ্য

জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, কয়েক এলাকার ৩ মিটার পর্যন্ত সুনামির আঘাত

ইংলিশদের বুড়ো আঙুল দেখিয়ে টেস্ট সিরিজ ড্র করেছে ভারত

আপডেট সময় ০৫:২১:১২ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫