উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় শোকাহত সাকিব আল হাসান

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডার লিখেছেন, ‘এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। সোমবার রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ঘটনায় ২০ জন নিহতের কথা নিশ্চিত করেছে প্রশাসন কর্তৃপক্ষ। আহত কমপক্ষে ১৭০ পেরিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় শোক জানান সাকিব। টাইগার কিংবদন্তি লিখেছেন, ‘আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন।’

‘একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে, এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে।’

‘আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই।’ – সাকিব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবহেলার জীবনগাছে পরিবেশবান্ধব অর্থনীতির নতুন আশা

উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় শোকাহত সাকিব আল হাসান

আপডেট সময় ০৪:৪১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫