ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী প্রযোজক দ্বারা যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। সম্প্রতি মালয়ালম চলচ্চিত্র জগতের যৌন হেনস্তার ঘটনা নিয়ে প্রকাশ হওয়া ‘হেমা কমিশন’ এর রিপোর্টে জানা যায় এই তথ্য।
এক পত্রিকায় বলা হয়, ছোটবেলাতেই টালিউড পাড়ায় আত্মপ্রকাশ করেন ঋতাভরী। ঋতাভরীর ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী’ অনেক বিপুল জনপ্রিয়তা পায়।
ধারাবাহিক সিরিয়ালে সাফল্য মিলতেই তিনি বড় পর্দার নায়িকা হওয়ার জন্য প্রস্তুতি নেন। আর সেখানেই কাজের নামে তাকে যৌন হেনস্তার শিকার হতে হয় । তাও আবার টালিউড পাড়ার এক নামি প্রযোজকের হাতে।
সে সময় এই বিষয়টি ঋতাভরী প্রকাশ করার সুযোগ পাননি। কারণ, এই অভিনেত্রীর তখন পায়ের তলার মাটি শক্ত ছিলো না। কিন্তু সে ঘটনা যেন এখনও ভুলতে পারেন না সুন্দরী অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে ঋতাভরী বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে অনিচ্ছা সত্ত্বেও গায়ে হাত দেন খ্যাতনামা এক প্রযোজক। আমি চেঁচিয়ে বেরিয়ে যাই সেখান থেকে। তিনি আমার হাত ধরেছিলেন, আমার তারপর থেকে নিজেকে নোংরা লাগা শুরু হয়। মাকে পর্যন্ত আমই বলতে পারিনি এই বিষয়ের ব্যাপারে।
এখন তার জীবনের পরিস্থিতি বদলে গেছে। বলিউড থেকে দক্ষিণী মুভি পর্যন্ত যাতায়াত বেড়েছে ঋতাভরীর। যদিও কাউকে কলঙ্কিত করা তার উদ্দেশ্য নয় বলেই জানান অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।
তিনি এক প্রশ্নের জবাবে বলেন, শহরে যখন আরজি কর-কাণ্ড নিয়ে দিনের পর দিন প্রতিবাদ চলছিল, সেই সময়েই এক প্রতিবাদ মিছিলে তিনি দেখতে পেয়েছিলেন ওই প্রযোজককে। তারপর আর তিনি চুপ করে থাকতে পারেননি।
নিজস্ব সংবাদ : 
















