সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

এবার ইফতার বানিয়ে তোপের মুখে পড়লেন ডেইজি শাহ

রমজানের পবিত্র মাসে মানবিকতার বার্তা দিতে সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় নেমে ইফতারি বিতরণ করেছিলেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। তবে এই মানবিক উদ্যোগ সামাজিক মাধ্যমে বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ডেইজি রাস্তার পাশে ইফতারি প্রস্তুতিতে সাহায্য করছেন। ভিডিওর মন্তব্যে এক নেটিজেন তার আগের ঘটনার প্রসঙ্গ টেনে বিদ্রূপ করেন। গত বছর দীপাবলিতে আতশবাজি ফোটানোর প্রতিবাদ করেছিলেন ডেইজি। সেই সূত্র ধরে নেটিজেন মন্তব্য করেন, ইনি ডেইজি শাহ। আতশবাজিতে সমস্যা আছে, অথচ ইফতারি রান্নায় অংশ নিচ্ছেন।

৪১ বছর বয়সী এই অভিনেত্রী এই মন্তব্যের জবাবে স্পষ্ট অবস্থান নিয়েছেন। তিনি বলেন, জননিরাপত্তার স্বার্থে আতশবাজির বিরোধিতা করা এবং ইফতারি রান্না করা সম্পূর্ণ আলাদা বিষয়। ধর্মের দোহাই দিয়ে ঘৃণা ছড়ানোর এই প্রচেষ্টার জন্য আপনাকে শুভকামনা। দ্রুত সুস্থতা কামনা করছি।
বিজ্ঞাপন

ডেইজি উল্লেখ করেন, গত বছর মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অনিয়ন্ত্রিত আতশবাজির কারণে একটি আবাসিক ভবনে আগুন লেগেছিল। সেই ঘটনার পর জননিরাপত্তা নিয়ে তিনি সোচ্চার ছিলেন। তাই পুরোনো প্রতিবাদের সঙ্গে বর্তমান ইফতারি বিতরণের বিষয়টি মিলিয়ে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

ডেইজি শাহ কোরিওগ্রাফার হিসেবে ক্যারিয়ার শুরু করেন এবং ২০১৪ সালে সালমান খানের বিপরীতে অভিনয় করে বিশেষ পরিচিতি পান।

আপলোডকারীর তথ্য

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

এবার ইফতার বানিয়ে তোপের মুখে পড়লেন ডেইজি শাহ

আপডেট সময় ০২:২৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬