কঠিন চাপ নিয়ে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ

কঠিন চাপ নিয়ে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ। ছবিঃ সংগৃহীত

তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে নেমে ৪ উইকেটে ১৫৮ রান তুলেছে বাংলাদেশ। জয়ের জন্য এখনও পাহাড় সমান ৩৫৭ রান করতে হবে টাইগারদের। নাজমুল হোসেন শান্ত ৫১ রানে ও সাকিব আল হাসান ৫ রানে অপরাজিত থেকে চতুর্থ দিন শুরু করবেন।

বাংলাদেশকে ফলো-অন করানোর সুযোগ থাকলেও তা না করিয়ে ২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে ভারত। ৪ উইকেটে ২৮৭ রান করে বাংলাদেশের সামনে ৫১৫ রানের চ্যালেঞ্জ দাঁড় করায় ভারত দল।

ভারতের দেয়া ৫১৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়েছিল। তবে অল্পসময়ের ব্যবধানে দুই ওপেনারই সাজঘরে ফিরে গেছেন। ৬২ রানে জাকির হাসানকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন জাসপ্রীত বুমরাহ। ৩৩ রান করেন টাইগার ওপেনার। আরেক ওপেনার সাদমান ইসলাম ফিরে যান ৮৬ রানে। অশ্বিনের বলে শুভমান গিলের হাতে ক্যাচ দেন। ৬৮ বলে ৩৫ রান করেন।

আপলোডকারীর তথ্য

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

কঠিন চাপ নিয়ে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ

আপডেট সময় ১০:৫১:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪