কানপুর টেস্টের ৪র্থ দিনে রান এবং উইকেটের ছড়াছড়ি। আজকে রান হয়েছে ৪৩৭ এবং উইকেট পড়েছে ১৮টি দুই দল মিলিয়ে।
আজ বাংলাদেশ ১০৭/৩ রানে ব্যাট করতে নেমে মাত্র ২৩৩ রানেই গুটিয়ে যায় । মমিনুল ১০৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন। এক মমিনুল ছাড়া কেউ বড় ইনিংস খেলতে পারেননি। জবাবে ভারত ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখি হয়ে উঠে। তারা মাত্র ৩৪.৪ অভার ব্যাট করে রান তুলে ২৮৫ রান ৯ উইকেট হারিয়ে। যেন ভারত টি-টুয়েন্টি ক জয়সওয়াল ৭২ এবং রাহুল ৬৮ রান করেনি। আজকে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভারতের ৪ উইকেট শিকার করেন এবং মিরাজও ৪ উইকেট নেন।
সবমিলিয়ে আজকের দিনটা রোমাঞ্চে ভরা ছিল। রান উইকেট দুটোই যেন তালে তাল মিলিয়ে হচ্ছিল। এখন কালকের দিন অর্থাৎ ৫ম দিনের অপেক্ষায় আছে দুই দলই । কেননা এই টেস্ট এখন যে কেউ জেতার সম্ভাবনা রাখে।
সংক্ষিপ্ত স্কোরকার্ড
বাংলাদেশ: ১ম ইনিংস ২৩৩/১০ অলআউট। মুমিনুল হক অপরাজিত ১০৬ অপরাজিত, নাজমুল হোসেন শান্ত ৩১। ২য় ইনিংস – ২৬/২ জাকির ১০ এবং সাদমান ৭ রান
ভারত: ১ম ইনিংস ২৮৫/৯ ডিক্লে। জয়সওয়াল ৭২, রাহুল ৬৮ রান (সাকিব ৪/৭২, মিরাজ ৪/৪১)
* বাংলাদেশ এখনো ২৬ রানে পিছিয়ে আছে।
নাহিয়ান রহমান নিলয় 


























