ক্রিকেটারদের পারফরম্যান্স বাড়ানোর জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই!

ক্রিকেটারদের বিদেশ সফরে পরিবারের সদস্যদের সঙ্গে নেয়া নতুন নয়। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবার বিষয়টিতে কঠোর হতে চলেছে। সঙ্গে আরও বেশকিছু বিষয়ে নজর দিয়ে সুযোগ সুবিধা কমিয়ে দেয়ার পথেও হাঁটছে বোর্ডটি।

বিসিসিআইয়ের নতুন সিদ্ধান্ত, কোনো টুর্নামেন্ট চলাকালীন স্ত্রী ও সন্তানদের সঙ্গে থাকতে পারবেন না ক্রিকেটাররা। এমনকী পরিবারের সঙ্গে থাকার সময়ও বেধে দেয়া হয়েছে। সফরের ব্যাপ্তি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে ঠিক কতদিন পরিবারের সঙ্গে থাকতে পারবেন রোহিত-কোহলিরা।

নতুন নিয়মে ৪৫ দিন বা এরবেশি সময় ধরে চলা সফরে স্ত্রী ও সন্তানদের ১৪ দিন কাছে রাখতে পারবেন ভারতের ক্রিকেটাররা। সফর শুরুর প্রথম দুই সপ্তাহ এই সুযোগ মিলবে না। এরচেয়ে কম সময়ের সফরে ১ সপ্তাহের জন্য পরিবারকে পাশে পাবেন ক্রিকেটাররা। এরসঙ্গে যুক্ত হচ্ছে টিমবাসে চলাচলের বাধ্যবাধকতা। কয়েক বছর ধরে অনুশীলনে আসার ক্ষেত্রে খেলোয়াড়রা ছিলেন স্বাধীন। সেটা আর থাকছে না।

সাধারণত সফরে পরিবারের থাকার খরচ বহন করে থাকে বিসিসিআই। কিন্তু সফরে যাওয়ার খরচের ভার বহন করা হয় না। এই প্রটোকলের কোনো পরিবর্তন আসছে না।

যদিও ভারতীয় ক্রিকেটে এই নিয়ম আগেও চালু ছিল। কোভিড-১৯ চলাকালে কড়াকড়ি খানিক কমানো হয়েছিল। মুম্বাইয়ে গত শনিবার বৈঠকে বসেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীর, নির্বাচক অজিত আগারকার এবং বোর্ডের কর্মকর্তারা। সেখানে রোহিতকে বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ক্রিকেটারদের পারফরম্যান্স বাড়ানোর জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই!

আপডেট সময় ০৪:২২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫