সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

খেলোয়াড়দের গলায় পরানোর পরপরই ভেঙে পড়ছে ২০২৬ সালের শীতকালীন অলিম্পিকের পদক

গলায় পরানোর পরপরই ভেঙে পড়ছে ২০২৬ সালের শীতকালীন অলিম্পিকের পদক এমন অদ্ভুত ও বিব্রতকর ঘটনার মুখে পড়েছে আয়োজক কর্তৃপক্ষ। ইতালির মিলান ও কোরতিনায় অনুষ্ঠিতব্য এই অলিম্পিক গেমসের স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ সব ধরনের পদকেই একই ধরনের ত্রুটি দেখা যাচ্ছে।

একাধিক অ্যাথলেটের অভিযোগের পর গত সোমবার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন আয়োজকেরা। অভিযোগ অনুযায়ী, পদকের ফিতায় ফাটল ধরছে, ফিতা ছিঁড়ে যাচ্ছে কিংবা পদকের অংশবিশেষ ভেঙে পড়ে যাচ্ছে কখনো কখনো জয়ের অল্প সময়ের মধ্যেই।

যুক্তরাষ্ট্রের ডাউনহিল স্কিইং চ্যাম্পিয়ন ব্রিজি জনসন জানান, পোডিয়ামে পদক নেওয়ার পর আনন্দে লাফানোর সময় হঠাৎ করেই পদকটি ছিঁড়ে নিচে পড়ে যায়। সংবাদ সম্মেলনে ভাঙা পদক হাতে নিয়ে নিজের হতাশার কথাও জানান তিনি।

একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন ফিগার স্কেটিংয়ের দলগত ইভেন্টে স্বর্ণজয়ী অ্যালিসা লিউ। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, এক হাতে তার পদক আর অন্য হাতে ছিঁড়ে যাওয়া ফিতা। মজার ছলে তিনি লেখেন, আমার পদকের আর ফিতার প্রয়োজন নেই।

সুইডেনের ক্রস-কান্ট্রি স্কিয়ার এব্বা অ্যান্ডারসন জানান, বরফের ওপর পড়ামাত্রই তার পদকটি দুই টুকরো হয়ে যায়। রসিকতা করে তিনি বলেন, ‘আশা করি আয়োজকদের কাছে ভাঙা পদকগুলোর জন্য কোনো প্ল্যান বি আছে।’

জার্মানির ব্রোঞ্জজয়ী বায়াথলন দলের কয়েকজন অ্যাথলেটও একই সমস্যার কথা জানিয়েছেন। ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হোটেলে উদ্‌যাপনের সময় এক অ্যাথলেটের গলার ফিতা ছিঁড়ে পদকটি নিচে পড়ে যাচ্ছে।

মিলান-কোরতিনা ২০২৬-এর প্রধান গেমস অপারেশনস অফিসার আন্দ্রেয়া ফ্রানচিসি বলেন, আমরা পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অবগত। কী কারণে এমনটি ঘটছে, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক তদন্তে আয়োজকেরা ধারণা করছেন, পদকের ফিতার কারিগরি ত্রুটির কারণেই এমনটি হচ্ছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, পদকের ফিতায় একটি ‘ব্রেকঅ্যাওয়ে মেকানিজম’ থাকে যা গলায় হঠাৎ জোরে টান লাগলে খুলে গিয়ে দুর্ঘটনা এড়ায়। তবে পদকগুলো তুলনামূলকভাবে ভারী হওয়ায় সেই ব্যবস্থা ঠিকমতো কাজ করছে না বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের অলিম্পিক ও প্যারা অলিম্পিক কমিটি জানিয়েছে, তারা আয়োজকদের কাছ থেকে সুনির্দিষ্ট সমাধানের অপেক্ষায় রয়েছে। তবে ত্রুটিপূর্ণ পদক বদল করা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

পদকের মান নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকেও রঙ চটে যাওয়া ও মানের ত্রুটির অভিযোগে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ২২০টি পদক বদলের আবেদন জমা পড়েছিল।

উল্লেখ্য, এবারের শীতকালীন অলিম্পিকের পদকগুলো দেখতে বরফের চাকতির মতো। এগুলো দুই ভাগে তৈরি করে মাঝখানে অলিম্পিক ও প্যারা অলিম্পিক চিহ্নের মাধ্যমে যুক্ত করা হয়েছে। স্বর্ণ ও রুপার পদকের ওজন প্রায় ৫০০ গ্রাম, আর ব্রোঞ্জ পদকের ওজন প্রায় ৪২০ গ্রাম। স্বর্ণপদকে অন্তত ৬ গ্রাম খাঁটি সোনা ব্যবহৃত হয়েছে।

আয়োজকেরা আশ্বাস দিয়েছেন, ত্রুটিপূর্ণ পদকগুলো দ্রুত বদলে দেওয়া হবে এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপলোডকারীর তথ্য

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

খেলোয়াড়দের গলায় পরানোর পরপরই ভেঙে পড়ছে ২০২৬ সালের শীতকালীন অলিম্পিকের পদক

আপডেট সময় ০২:৪১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬