সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

গাজায় পোলিওকে মহামারি ঘোষণা

গাজায় পোলিওকে মহামারি ঘোষণা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পোলিও মহামারি ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা দিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মারাত্মক এই ভাইরাসের বিস্তারের জন্য ইসরায়েলের বিধ্বংসী আক্রমণকে দায়ী করেছে মন্ত্রণালয়টি। গাজায় পোলিও টিকা পৌঁছাতে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

গতকাল সোমবার (২৯ জুলাই) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যে পরিস্থিতি তৈরি হয়েছে তা গাজা ও প্রতিবেশী দেশগুলোর বাসিন্দাদের জন্য একটি স্বাস্থ্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

গাজায় নতুন করে এই মহামারিকে বিশ্বজুড়ে পোলিও নির্মূল কর্মসূচির ক্ষেত্রে বাধা হিসেবে অভিহিত করেছে মন্ত্রণালয়। একই সঙ্গে খাবার পানি ও ব্যক্তিগত স্বাস্থ্যসুরক্ষার অভাব, ক্ষতিগ্রস্ত পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক ও টনকে টন ময়লা অপসারণের জন্য ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে গাজায় কম্পোনেন্ট পোলিওভাইরাস টাইপ ২ শনাক্তের কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। এই কাজে তারা জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সঙ্গে সমন্বয় করছে। এই ভাইরাসটি নর্দমায় পাওয়া গেছে, যা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া তাঁবুর মধ্য থেকে সংগ্রহ করা হয় এবং এদের মধ্য দিয়েই প্রবাহিত হয়।

এরপর গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, পয়ঃনিষ্কাশনের নমুনায় ভাইরাস শনাক্ত হওয়ায় শিশুদের সংক্রামিত হওয়া থেকে রক্ষা করতে গাজায় ১০ লাখের বেশি পোলিও ভ্যাকসিন পাঠানো হবে।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

গাজায় পোলিওকে মহামারি ঘোষণা

আপডেট সময় ১২:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪