ঘূর্ণিঝড়ের কারণে আইপিএল ফাইনাল ভেস্তে গেলে কে হবে চ্যাম্পিয়ন

প্রস্তুত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম আসরের শিরোপার মঞ্চ। প্রায় দুই মাসব্যাপী ১০ দলের টুর্নামেন্টের শেষের দিকে এসে এখন একটাই প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের মুখে। কলকাতা নাইট রাইডার্সের তৃতীয় নাকি সানরাইজার্স হায়দরাবাদের দ্বিতীয়? আইপিএলের ফাইনালে শেষ হাসি হাসবে কারা? সেই প্রশ্নের উত্তরই মিলবে আজ চেন্নাইয়ের চিপকে।

আইপিএলের জমজমাট ফাইনালে বড় বাধা হতে পারে ঘূর্ণিঝড় রেমাল। গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া রেমালের প্রভাব পড়েছে ভারতের কিছু অঞ্চলেও। এমন অবস্থায় ক্রিকেট ভক্তদের মনে এ নিয়ে শঙ্কা জেগেছে। কারণ আজ রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে হায়দরাবদ ও কলকাতা।

রোববার চেন্নাইয়ের চিপকে আইপিএলের ফাইনালে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটি শুরু হবে  বাংলাদেশ সময় রাত ৮টায়।

একদিকে দুর্দান্ত ফর্মে থাকা কলকাতা তৃতীয় শিরোপার অপেক্ষায়, অন্যদিকে আসরজুড়ে রানবন্যা বইয়ে দেওয়া হায়দরাবাদের সামনে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। তবে ম্যাচটি ঠিকঠাক মাঠে গড়াবে তো? যদিও ফাইনাল ম্যাচটির জন্য রিজার্ভ ডে বরাদ্দ রয়েছে।

চেন্নাইয়ের আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বৃষ্টি হলেও আজ চেন্নাইয়ে সেই সম্ভাবনা খুবই কম। আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি।

অ্যাকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা মাত্র দুই শতাংশ। সন্ধ্যার দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সবমিলিয়ে সারাদিনে বৃষ্টির সম্ভাবনা পাঁচ শতাংশেরও কম। তবে ম্যাচের শেষদিকে শিশির থাকতে পারে।

এদিকে বৃষ্টি কিংবা কোনো কারণে আজকের খেলা ভেস্তে গেলে ম্যাচ গড়াবে সোমবার রিজার্ভ ডে’তে। অর্থাৎ যেখানে খেলা শেষ হবে, সেখান থেকেই পরদিন খেলা শুরু হবে। অর্থাৎ কোনো দল যদি ১২.৪ ওভার খেলার পর বৃষ্টিতে আর ম্যাচ না গড়ায়, তাহলে সোমবার ১২.৪ ওভারের পর থেকেই খেলা শুরু হবে। তারপর নিয়ম মেনে খেলা শেষ করার চেষ্টা করবে বিসিসিআই।

একইভাবে বৃষ্টির জন্য রিজার্ভ ডে’র খেলা ভেস্তে গেলে রয়েছে ভিন্ন নিয়ম। রিজার্ভ ডে-তেও খেলা শেষ না করা গেলে তাহলে কলকাতা চ্যাম্পিয়ন হয়ে যাবে।

নিয়ম অনুযায়ী, যে দল লিগপর্বের পয়েন্ট তালিকায় ওপরে থেকে শেষ করবে, সেই দলের হাতে আইপিএল ট্রফি উঠবে। আর এবার লিগপর্বে সানরাইজার্স ছিল দ্বিতীয় স্থানে, শীর্ষে থেকে কেকেআর লিগ শেষ করেছে, তাই কলকাতা চ্যাম্পিয়ন হয়ে যাবে।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ঘূর্ণিঝড়ের কারণে আইপিএল ফাইনাল ভেস্তে গেলে কে হবে চ্যাম্পিয়ন

আপডেট সময় ০৩:৫৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪