চোখের জন্য উপকারী খাবার: সারাজীবন ভালো থাকবে চোখ, বাড়বে দৃষ্টিশক্তিও

আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হল চোখ। এই চোখ স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে অর্থাৎ চোখে যদি আপনার কখনও সমস্যা হয়। তাহলে শরীর কখনও ভালো লাগবে না। চোখের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি, চোখ ভালো রাখতে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে কিছু খাবার বিশেষভাবে সহায়ক।

শাক- সবজি

বিশেষজ্ঞদের মতে, প্রচুর পরিমাণে শাক-সবজি খাওয়া চোখের জন্য খুব ভালো। এতে আপনার চোখের দৃষ্টি শক্তি বাড়বে। শরীরে পুষ্টির ঘাটতি পূরণ হবে। এমনকি বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও।পালং শাকে লুটেইন ও জিয়াজানথিন আছে যা রেটিনা সুরক্ষায় সহায়তা করে।ব্রকলি হলো ভিটামিন সি, ই এবং কে সমৃদ্ধ যা ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধে সাহায্য করে।

গাজর ও মিষ্টি আলু

চোখের জন্য গাজর ও মিষ্টি আলু খাওয়া খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ফাইবার, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম থাকে। যা খেলে চোখ ভালো থাকার সঙ্গে সঙ্গে ত্বকও আপনার উজ্জ্বল হবে। এমনকি মস্তিষ্ক সুস্থ থাকবে। কমবে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও।

লেবু

কমলালেবু ও বাতাবি লেবু খেলে চোখ ভালো থাকে। সেই সঙ্গে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। দৃষ্টি শক্তি ভালো রাখতে প্রতিদিন একটি করে টক ফল খাওয়ার জুড়ি নেই।

চিয়া বীজ ও শণের বীজ

চিয়া বীজ ও শণের বীজ খেলে চোখ খুব ভালো থাকে। এতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। যদি পারেন নিত্যদিন সকালবেলা খালি পেটে এই বীজগুলি খাওয়ার চেষ্টা করবেন। যা আপনার শরীরের জন্যও খুব ভালো।

ডাল বা মটরশুঁটি

চোখের জন্য খুব উপকারী ডাল বা মটরশুঁটি খাওয়া। এগুলিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাছাড়াও পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে। প্রোটিনের উৎস এই ডাল। তাই এগুলি খেলে ক্রমশ বাড়বে দৃষ্টিশক্তি।

ডিম

ডিমে প্রচুর প্রোটিন থাকে। ডিম সুষম খাদ্যের মধ্যেই পড়ে, তা আমরা সকলেই জানি। তবে চোখ ভালো রাখতে যে ডিমের জুড়ি মেলা ভার তা অনেকেই জানেন না। যদি পারেন রোজ সকালের খাবারে গোটা একটি করে সেদ্ধ ডিম রাখার চেষ্টা করবেন।

অন্যান্য

  • মাছ: ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যা রেটিনা সুস্থ রাখে।
  • বাদাম: ভিটামিন ই সমৃদ্ধ যা চোখের কোষের ক্ষতি রোধে সাহায্য করে।
  • পানি: শরীর হাইড্রেটেড রাখে এবং চোখের শুষ্কতা রোধে সাহায্য করে।

এই খাবারগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখলে চোখ ভালো থাকবে এবং দৃষ্টিশক্তিও উন্নত হবে। তবে মনে রাখবেন, চোখের কোন সমস্যা হলে অবশ্যই চোখের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত।

প্রধানমন্ত্রীর নির্দেশে রক্ষা পেল তিন হাজারের বেশি গাছ

চোখের জন্য উপকারী খাবার: সারাজীবন ভালো থাকবে চোখ, বাড়বে দৃষ্টিশক্তিও

আপডেট সময় ০৫:৫২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪