কানপুরে গতকাল রাতভর বৃষ্টির পর সকালে মাঠ পরিদর্শন করেছিলেন আম্পায়াররা। কিন্তু তখনও মাঠের অবস্থা খেলার জন্য উপযুক্ত ছিলো না। আলো স্বল্পতার পাশাপাশি বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় পণ্ড হয়ে গেছে তৃতীয় দিনের খেলা।
শুক্রবার (১ম দিন) কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরুর আগে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। ফলে খেলা পুরোপুরি মাঠে গড়ায়নি। হয়েছে মাত্র ৩৫ ওভার। বিলম্বে হয়েছিলো টসও। শনিবারও বৃষ্টির বাগড়ায় টেস্টের দ্বিতীয় দিনের খেলা কোনো বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হয়েছিলো।
তৃতীয় দিনের খেলা মধ্যাহ্নবিরতির পর আবার খেলা শুরু হবে এমনটাই আশা করা হচ্ছিলো। কিন্তু আলোর স্বল্পতার কারণে পিছিয়ে আসেন আম্পায়াররা এবং ৩য় দিনের খেলা বাতিল ঘোষণা করে।
এর আগে শুক্রবার প্রথমদিন বৃষ্টির কারণে খেলা শুরু হয় একঘণ্টা দেরিতে। বৃষ্টির আগে প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছিলো বাংলাদেশ। ক্রিজে আছেন মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬।
ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সিরিজে সমতা আনতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।
নিজস্ব সংবাদ : 


























