সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ!

নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। প্রথমে মনিকা চাকমার গোলের পর দ্বিতীয় গোল করেন ঋতুপর্ণা চাকমা। তার গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

বুধবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। দারুণ লড়ে আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া সাবিনা খাতুনের লাল-সবুজের দলের গোল দুটি করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।

মেয়েদের সাফে গত আসরে ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল সানজিদা-সাবিনাদের বাংলাদেশ।

মুকুট ধরে রাখার অভিযানে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় মিনিটেই আক্রমণ শানে বাংলাদেশ। নেপাল গোলরক্ষকের গ্লাভসে যেয়ে গতি হারায় চলতি আসরে ৫ গোল করা তহুরা খাতুনের প্রচেষ্টা। পরের দশ মিনিটে চলে আক্রমণ-পাল্টা আক্রমণের পসরা। তবে এগিয়ে ছিল পিটার বাটলারের শিষ্যদল বাংলাদেশই।

দশম মিনিটে নেপালের একটি আক্রমণ বাংলাদেশের ক্রসবারে লেগে ফেরে। ২৪ মিনিটে শামসুন্নাহার সিনিয়রের দূরপাল্লার শট স্বাগতিক গোলরক্ষকের হাতে জমে। এ অর্ধের বাকি সময়েও চলে একের পর এক গোলের সুযোগ তৈরির চেষ্টা, শুধু জালের দেখা পায়নি কেউই।

মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৫২ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। মনিকা চাকমা গোল আনেন। লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখা যায়নি। চার মিনিটের মধ্যেই সমতা টানে স্বাগতিক দল। নেপালকে উন্মাদনায় মাতিয়ে গোল করেন আমিশা কারকি।

ম্যাচের ৬১ মিনিটে নেপালের জোরাল একটি আক্রমণ বক্সের মধ্য থেকে কোণাকুণি শটে বাংলাদেশের গোলরক্ষক ও বারের নাক ঘেঁষে বেরিয়ে যায়। পরের কিছু সময় চলে আক্রমণ-পাল্টা আক্রমণের ধারা।

মারিয়া মান্দা ৬৮ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট নিয়েছিলেন। শূন্যে ঝাঁপিয়ে সেটি প্রতিহত করেন নেপাল গোলরক্ষক। ৭৬ মিনিটে নেপালের আরেকটি ভালো আক্রমণ বাংলাদেশের সেন্টারব্যাকের প্রতিরোধের মুখে পড়ে শেষে গোলরক্ষক রূপনার হাতে জমে।

ম্যাচের ৭৮ মিনিটে ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত ক্রসে ঠিকঠাক হেড করতে পারেননি শামসুন্নাহার, তাতে আক্রমণের ফলও তোলা হয় না বাংলাদেশের। ৮১ মিনিটে আসে সেই ফলও। বাঁ-পায়ের দর্শনীয় কোণাকুণি শটে ঋতুপর্ণা চাকমা লিডে ফেরান লাল-সবুজদের। ওই গোলেই আসে শিরোপার হাসি।

২০ হাজার দর্শক ধারণক্ষমতার দশরথ রঙ্গশালায় ২০২২ মেয়েদের সাফ জেতার আগে ১৯৯৯ সালে সাফ গেমস ফুটবলে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ।

এবারের আসরে শুরুতে পাকিস্তানের বিপক্ষে ১-১এ ড্রয়ের ধাক্কা বাংলাদেশ সামলে নেয় ভারতের বিপক্ষে গ্রুপপর্বে পরের ম্যাচেই। আফিদা খন্দকার ও তহুরা খাতুনের গোলে ৩-১ ব্যবধানে জিতে গ্রুপসেরা হয়ে ওঠে সেমিফাইনালে। সেরা চারে তহুরা খাতুনের হ্যাটট্রিকে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে মেয়েরা দুর্বার গতিতে উঠে আসে ফাইনালের মঞ্চে।

আপলোডকারীর তথ্য

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ!

আপডেট সময় ১১:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪