সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়। ছবিঃ সংগৃহীত

শনিবার অর্থাৎ ৪র্থ দিন বিকেলের ১ উইকেটের সাথে রোববার (৫ম দিন) সকালের সেশনে ৫ উইকেট। ৬ উইকেট তুলে মধ্যাহ্ন বিরতির আগেই জয়ের সুবাস আনতে শুরু করেছিল বাংলাদেশ। বিরতি পরও চলেছে বাংলাদেশ বোলাদের দাপট। খুব বেশি সময় নেননি সাকিব-মিরাজ। ১০ উইকেটের জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে নাজমুল হাসান শান্তর দল। জয়ের ভিত গড়তে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস থেকে মিরাজ ৪টি, সাকিব আল হাসান তুলে নিয়েছেন ৩ উইকেট।

ব্যাটিংয়ের পর বোলিংয়ে দাপট, রাওয়ালপিন্ডি টেস্টের দুর্দান্ত এই জয় পাকিস্তানের মাটিতে ক্রিকেটের যেকোনো ফরম্যাটেই বাংলাদেশের প্রথম জয়। হারের বৃত্ত ভেঙে ঐতিহাসিক জয়ের রোমাঞ্চ এলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই টেস্টের সিরিজের প্রথমটিতে।

লক্ষ্য তাড়ায় উদ্বোধনীতে আসেন সাদমান ইসলাম ও জাকির হাসান। দুজনে ৩৯ বলেই জয়ে নোঙর করে ফেলেন বাংলাদেশকে। সাদমান ৯ ও জাকির ১৫ রানে অপরাজিত থেকে জয় তুলে আনেন।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: প্রথম ইনিংস- ৪৪৮/৬(ডিক্লে.) ও দ্বিতীয় ইনিংস-১৪৬
বাংলাদেশ: প্রথম ইনিংস-৫৬৫ ও দ্বিতীয় ইনিংস-৩০/০ (৬.৩ ওভার)
ফল: বাংলাদেশ ১০ উইকেটে জয়ী।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

আপডেট সময় ০৪:২০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪