বুধবার (৩০ এপ্রিল) পাঁচ ম্যাচের সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূল সফরসূচিতে দুই দলের তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনা মাথায় রেখে ওয়ানডে সিরিজ বাদ দেওয়া হয়েছে। তার বদলে দুটি টি-টোয়েন্টি যোগ করা হয়েছে। ফয়সালাবাদ ও লাহোরে আগামী ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত চলবে সিরিজটি। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় অনুসারে রাত নয়টায়।
টাইগাররা পাকিস্তানে পৌঁছাবে ২১ মে। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ২৫ ও ২৭ মে প্রথম দুটি ম্যাচ হবে। পরের তিনটি ম্যাচ ৩০ মে, ১ জুন ও ৩ জুন গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি:
তারিখ সময় ভেন্যুঃ
১ম টি-টোয়েন্টি – ২৫ মে রাত ৯টা ফয়সালাবাদ
২য় টি-টোয়েন্টি – ২৭ মে রাত ৯টা ফয়সালাবাদ
৩য় টি-টোয়েন্টি – ৩০ মে রাত ৯টা লাহোর
৪র্থ টি-টোয়েন্টি – ১ জুন রাত ৯টা লাহোর
৫ম টি-টোয়েন্টি – ৩ জুন রাত ৯টা লাহোর
পাকিস্তানে সবশেষ সফর বাংলাদেশের জন্য ছিল অর্জনের মালায় গাঁথা। গত বছরের আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।
টি-টোয়েন্টির পরিসংখ্যানে অবশ্য সাফল্যের পাল্লা ভারী পাকিস্তানের দিকে। দুই দলের ১৯ বারের দেখায় তাদের ১৬টি জয়ের বিপরীতে বাংলাদেশের জয় তিনটিতে।
ডেস্ক রিপোর্ট 

























